সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সরকারের সিংহাসন টলোমলো করছে: রিজভী | চ্যানেল খুলনা

সরকারের সিংহাসন টলোমলো করছে: রিজভী

আওয়ামী লীগ সরকারের সিংহাসন টলোমলো করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন,ক্ষমতাসীনদের পতন আসন্ন।

জাতীয় প্রেস ক্লাবের সামনে রবিবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক তাজমেরী এস ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ মানববন্ধনের আয়োজন করে। রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী টিভিতে কথায় কথায় চোখের পানি ফেলেন। আসলে সেটা হচ্ছে তার মায়াকান্না। অন্যের কষ্টে তিনি অশ্রু ঝরান না।

বিএনপি নেতাকর্মীদের গুম করার অভিযোগ তুলে রিজভী বলেন, ‘এখন যারা গুম হয়েছেন তাদের বাড়িতে পুলিশ পাঠানো হচ্ছে। সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্টেটমেন্ট লিখছে। আর ওখানে (স্টেটমেন্টে) সই করতে বলছে পরিবারের সদস্যদের। পুলিশের হুমকির মুখে কয়জন টিকবে? এসব করে সরকার বিশ্ববিবেককে বিভ্রান্ত করছে।’

তিনি বলেন, ‘সবাই আজ সরকারকে ধিক্কার দিচ্ছে, চারিদিকে সমালোচনার ঝড় বইছে। আপনি যত বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, আপনার সিংহাসন ধরে রাখতে চেষ্টা করেন না কেন, পতন আসন্ন। এই পতনকে কেউ ঠেকাতে পারবে না।

‘আপনার (প্রধানমন্ত্রী) সিংহাসন এখন টলোমলো করা শুরু হয়েছে। লাস্ট পেরেকটা সরকারের কফিনে আপনিই মেরেছেন তাজমেরী ইসলামের মতো একজন শিক্ষাবিদকে কারাগারে পাঠিয়ে। এতে আমরা বিচলিত নই। বরং আমরা উজ্জীবিত।’

সরকারের পতন আসন্ন উল্লেখ করে তিনি বলেন, ‘তারেক রহমান বলেছেন, ফয়সালা হবে রাজপথে। এই ফয়সালা গণতন্ত্রের ফয়সালা। এই জয়যাত্রা খুব কাছে। আপনার ফ্যাসিবাদী সরকার বাংলাদেশ থেকে নিঃশেষ হয়ে যাবে।’

রিজভী বলেন, ‘আমি তাজমেরী ইসলামের এই মুহূর্তে মুক্তি দাবি করছি। তা না হলে আন্দোলনের এমন দাবানল তৈরি হবে, সেই দাবানলে প্রধানমন্ত্রী আপনাকে যারা পাহারা দেয় তাদের কেউ রেহাই পাবে না। আপনার পতন হবেই।’

২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় করা এক মামলায় ১৩ জানুয়ারি তাজমেরী ইসলামকে গ্রেফতার করা হয়। এরপর জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানো হয়।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

মাজারে ‘পীর’ হত্যার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চায় এবি পার্টি

চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম তুললেন সেই ফারজানা সিঁথি

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে পুনর্নির্বাচনের দাবি জামায়াতের

এমপিদের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না

জামায়াতের নারীকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ, মামলা প্রত্যাহারের দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।