সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সরকার গঠনের ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদি | চ্যানেল খুলনা

সরকার গঠনের ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদি

ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা প্রায় সমাপ্তির পথে চলে এসেছে। দেশটির নির্বাচন কমিশন বাংলাদেশ সময় রাত ১০টায় ৫৪৩টি আসনের মধ্যে ৪০৩টি আসনের ফল ঘোষণা করেছে।

সর্বশেষ ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি পেয়েছে ১৯০টি আসন। অপরদিকে প্রধান বিরোধী দল কংগ্রেস পেয়েছে ৭৩টি আসন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি সবমিলিয়ে ২৪০টি আসনে জয় পেতে যাচ্ছে। যার অর্থ বিজেপি এবার আর একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না।

কিন্তু ২০১৯ সালের নির্বাচনে বিজেপি এককভাবে ৩০২টি আসনে জিতেছিল। এরমাধ্যমে তারা দেশটিকে এককভাবে সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছিল। তবে এবার আর এমন ম্যাজিক দেখাতে পারেনি হিন্দুত্ববাদী দলটি। তবে বিজেপি তাদের ‘এনডিএ’ জোটে থাকা দলগুলোকে নিয়ে খুব সহজেই সরকার গঠন করতে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে সরকার গঠনের ঘোষণা দিয়েছেন।

ভারতে কোনো দল যদি এককভাবে সরকার গঠন করতে চায় তাহলে তাদের ৫৪৩টি আসনের মধ্যে ২৭২টি আসনে জয় পেতে হবে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত

পাকিস্তানকে ভূগোল থেকে মুছে দেওয়ার হুমকি ভারতের সেনাপ্রধানের

চীন ছেড়েই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণার বিরুদ্ধে সতর্ক করলেন ট্রাম্প

ইরানের সঙ্গে হাত মিলিয়েছেন মার্কিন নারী গুপ্তচর, খোঁজ চেয়ে পুরস্কার ঘোষণা এফবিআইয়ের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।