সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সাংবাদিকদের ৮ দফা দাবিতে খুলনায় কেইউজে’র মানববন্ধন | চ্যানেল খুলনা

সাংবাদিকদের ৮ দফা দাবিতে খুলনায় কেইউজে’র মানববন্ধন

গণমাধ্যম আইন, জাতীয় সম্প্রচার আইন প্রণয়ন ও দ্রুত বাস্তবায়ন, নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়নসহ ৮দফা দাবি জানিয়েছে খুলনা সাংবাদিক ইউনিয়ন কেইউজে। শনিবার সকালে খুলনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
এ সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মুন্সী মো: মাহবুব আলম সোহাগ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: সাঈয়েদুজ্জামান সম্রাট বক্তব্য দেন বিএফইউজের যুগ্ম-মহাসচিব মো: হেদায়েৎ হোসেন মোল্লা, নির্বাহী পরিষদ সদস্য কৌশিক দে বাপী, মোঃ হুমায়ুন কবির,কেইউজে এর সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, এস এম জাহিদ হোসেন, মামুন রেজা, আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারন সম্পাদক মো: শাহ আলম, সহ-সভাপতি মহেন্দ্র নাথ সেন, কোষাধাক্ষ্য অভিজিৎ পাল, প্রচার প্রকাশনা সম্পাদক এস এম নূর হাসান জনি, সদস্য বাবুল আক্তার, মো: হাসানুর রহমান তানজির, মো: জাহিদুল ইসলাম প্রমুখ। সমাবেশে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন, সকল প্রতিষ্ঠানের সাংবাদিকদের নিয়োগপত্র প্রদান, সাংবাদিক হত্যা-নির্যাতন কারীদের বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

পবিত্র ঈদুল আযহার পূর্বেই সাংবাদিকদের সকল বকেয়া পরিশোধের দাবি এমইউজের

১৬ বছর পর বন্ধের দিন-ক্ষণেই ফিরছে চ্যানেল ওয়ান

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।