সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা তুলে নিতে বাগেরহাটে জেলেদের মানববন্ধন | চ্যানেল খুলনা

সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা তুলে নিতে বাগেরহাটে জেলেদের মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধিঃ সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা (২৩ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন)
প্রত্যাহারের জন্য বাগেরহাটে জেলে ও মৎস্যজীবী সম্প্রদায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাগেরহাট জেলা মৎস্যজীবী আড়ৎদার সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক জেলে ও মৎস্যজীবীরা অংশ নেয়। এসময় বক্তব্য দেন, বাগেরহাট জেলা মৎস্যজীবী আড়ৎদার সমিতির সভাপতি এসএম আবেদ আলী, সাধারণ সম্পাদক অনুপ কুমার বিশ্বাস, মৎস্যজীবী লোকমান হোসেন, আব্দুর রহমান মোল্লা, দুলাল বেপারি, মোঃ আক্কাস আলীসহ আরও অনেকে। বক্তারা বলেন, আমরা সাগরে ফিসিং ট্রলারের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার গরীব পরিবার জীবিকা নির্বাহ করি। ফিসিং ট্রলারের মাধ্যমে আমরা জাল ফেলে বড় মাছ আহরণ করি। আমাদের জালে কোন ছোট মাছ ধরা পড়ে না। সরকারের নির্দেশে ২৩ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরে মাছ ধরার জন্য যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, আমরা তার আওতায় পড়ি না। এ জন্য ফিসিং ট্রলারে মাছ ধরার অনুমতি প্রদান করে সুস্থ্যভাবে বাঁচার সুযোগ দিতে সরকারের প্রতি আহবান জানান বক্তারা। অনুরুপ কর্মসুচি পালন করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

দক্ষিণ পশ্চিমাঞ্চল আরও সংবাদ

খুলনায় মাদক ও চুরির অভিযোগে গ্রেপ্তার ৫

খুলনাকে মাদক ও সন্ত্রাসমুক্ত নগরী করার প্রত্যয় কেএমপির

ডেঙ্গু ওয়ার্ডে বেড ক্রয়ে কেসিসি’র কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতনের অর্থ প্রদান

ঝিনাইদহে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা খারিজ, বাদী বিউটি খাতুন কারাগারে

খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

নারী শিক্ষায় মহীয়নী বেগম খালেদা জিয়ার অভূতপূর্ব অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।