সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সাতক্ষীরায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলামকে (৪৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরতলীর কাসেমপুর স্টোন ব্রিকস এলাকায় এ ঘটনা ঘটে। নজরুল সদরের কুচপুকুর গ্রামের বাসিন্দা।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নজরুল সোমবার সকালে বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তিনি কাসেমপুর স্টোন ব্রিকস এলাকায় পৌঁছালে সেখানে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে কাসেমপুর হাজামপাড়ায় এসে মোটরসাইকেল থেকে পড়ে যান নজরুল। সেখানেই তিনি মারা যান। ঘটনার পরপরই এলাকাবাসী সাতক্ষীরা-বৈকারি সড়ক অবরোধ করে রেখেছে।
তিনি আরও জানান, খবর পেয়ে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ ও তিনি দ্রুত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নজরুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেন।
প্রসঙ্গত, এর আগে নজরুলের ভাই সিরাজুল ইসলামকে বোমা মেরে হত্যা করেছিল সন্ত্রাসীরা। বছর দুয়েক আগে তার ভাইপো যুবলীগ নেতা রাসেল কবীরকেও সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বাবার কাছ থেকে কিশোরীকে ছিনিয়ে হত্যার ঘটনায় ৪ জন গ্রেপ্তার

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।