সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরায় পানির প্রতিষ্ঠান সীলগালা : ৩০ হাজার টাকা জরিমানা ও | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় পানির প্রতিষ্ঠান সীলগালা : ৩০ হাজার টাকা জরিমানা ও

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)’র খুলনা বিভাগীয় অফিস এবং সাতক্ষীরা জেলা প্রশাসন এর সমন্বয়ে রবিবার (৩ মার্চ) সাতক্ষীরা সদরে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা ও ১ টি প্রতিষ্ঠান সীলগালা করা হয়েছে।

অভিযানে সাতক্ষীরা সদরের মেসার্স মদিনা ড্রিংকিং ওয়াটার নামের এক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৭ ধারায় ৫ হাজার টাকা জরিমানা ও মেসার্স মিষ্টি ড্রিংকিং ওয়াটারকে মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩০ ধারায় ১০ হাজার ও সীলগালা করা হয়। এবং মেসার্স রসমো ড্রিংকিং ওয়াটারকে একই অপরাধে ১৫হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পলাশ আহমেদ এর নেতৃত্বে বিএসটিআই’র খুলনা বিভাগীয় অফিস কর্মকর্তা ফিল্ড অফিসার (সিএম) দীপঙ্কর কুমার দত্ত, ফিল্ড অফিসার (সিএম) মোঃ আলী আকবর সোহেল, ইন্সপেক্টর (মেট্রোলজী) মোঃ রাকিব ইসলাম ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

বিএসটিআই’র খুলনা বিভাগীয় অফিস জানায়, জনস্বার্থে খুলনা বিএসটিআই’র এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি

তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ দুই ভারতীয় নাগরিক আটক

তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।