সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত : জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ জালালপুর | চ্যানেল খুলনা

সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত : জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ জালালপুর

সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মা ও শিশু স্বাস্থ্য সেবায় অবদান রাখার জন্য তালার জালালপুর ইউনিয়ন পরিষদ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক গাজী বশির আহমেদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডাঃ এবিএম দ্বীন মোহাম্মাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এফ এম আবু তাহের,উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মো. মফিজুল ইসলাম প্রমুখ।

মা ও শিশু স্বাস্থ্য সেবায় অবদান রাখার জন্য জালালপুর ইউনিয়ন পরিষদ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশুর নিকট থেকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসাবে ক্রেস্ট এবং সনদ গ্রহণ করেন ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।

এছাড়া আলোচনা সভা শেষে কর্ম-দক্ষতা ও সেবাদানে বিশেষ অবদানের জন্য মাঠ কর্মীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সেলিম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।