সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সাথী খানের ‘আপন মানুষ’ এ মাতোয়ারা নেটিজেনরা | চ্যানেল খুলনা

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে

সাথী খানের ‘আপন মানুষ’ এ মাতোয়ারা নেটিজেনরা

“মইরা গেলে কানবা ঠিকই, বাইচা থাকতে বুঝলা না। হাতের ধন ঠেললা পায়ে, আপন মানুষ খুজলা না।” মাত্র চার দিন আগে নিজের নতুন অপ্রকাশিত গানের এই দুটি লাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন সাথী খান। মাত্র ১৫ সেকেন্ডের লাইন দুটি এখন তুমুল জনপ্রিয়তার সঙ্গে প্রশংসা কুড়াচ্ছে সববয়সী গানপ্রিয় মানুষ ও তরুণ প্রজন্মের কাছ থেকে।

‘আপন মানুষ’ শিরোনামে গানটি গেয়েছেন উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী সাথী খান। শেখ নজরুল ইসলামের কথায় গানটির সুর করেছেন ফিদেল নাঈম ও সঙ্গীতায়োজন করেছেন রেজাউন শেখ। গানটির ভিডিও চিত্র নির্মাণ করেছেন ফিদেল নাঈম। এতে সাথী খানের পাশাপাশি মডেল হয়েছেন হুমায়ুন আহমেদ।

এ প্রসঙ্গে সাথী খান বলেন, “গানটি প্রকাশের আগে আগে আমি শুধু ‘মইরা গেলে কানবা ঠিকই’ গানের কথাটি ব্যবহার করে একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছি। আর তাতেই দর্শকরা আমাকে যে ভালোবাসা দিয়েছে তাতে আমি আনন্দিত। ইউটিউবে ‘মইরা গেলে কানবা ঠিকই’ লিখে সার্চ করলে শতাধিক ভিডিও আসে। আর টিকটকে লক্ষাধিক মানুষ এই মিউজিকটুকু ব্যবহার করে হরদম ভিডিও বানাচ্ছেন। আমি বলবো এটা আামার জন্য অনেক বড় পাওয়া। আজ বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় ‘এইচএম ভয়েস’ এর ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ করা হবে।”

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন: অপু বিশ্বাস

বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস

কোক স্টুডিওর জনপ্রিয় শিল্পী ও মিউজিশিয়ানদের উপস্থিতিতে এবারের বৈশাখ হবে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি ম্যাজিক্যাল- এমনটাই বার্তা তাদের।

লতা-আশার মৃত্যুতে রয়েছে যেসব অদ্ভুত মিল

কুমিরের মুখে কুকুরের সেই ঘটনা নিয়ে তারকাদের ক্ষোভ

থালাপতির সিনেমায় পাইরেসির থাবা, উত্তাল দক্ষিণী ইন্ডাস্ট্রি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।