সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সাবেক প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেনের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে খুবিসহ বিভিন্ন স্থানে দোয়া অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

সাবেক প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেনের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে খুবিসহ বিভিন্ন স্থানে দোয়া অনুষ্ঠিত

বাগেরহাট -৪ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও বাগেরহাট জেলা আওয়ামা লীগের সাবেক সভাপতি ডা. মো. মোজাম্মেল হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর আত্মার মাগফিরাত কামনায় আজ বুধবার (১০ জানুয়ারি) খুলনা বিশ্ববিদ্যালয় এবং বাগেরহাটে কুরআন খানি, দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাদ আসর বাগেরহাটের মোড়েলগঞ্জের উপজেলার মধ্য কচুবুনিয়া গ্রামে হাজী রহমত আলী জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে মরহুমের একমাত্র পুত্র, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে উপাচার্য তাঁর পিতা-মাতার কবর জিয়ারত করেন।

এর আগে আজ বাদ জোহর খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার প্রাক্কালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মসজিদ পরিচালনা কমিটির সভাপতি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডা. মো. মোজাম্মেল হোসেন ২০২০ সালের এদিনে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি ৫ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং ১৯৯৬ সালে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। শরণখোলা-মোড়েলগঞ্জ এলাকাসহ বাগেরহাটের বিভিন্ন রাস্তাঘাট-কালভার্ট, ব্রিজ, নলকূপ, মসজিদ-মন্দিরসহ অসংখ্য জনহিতকর কাজে তিনি অবদান রাখেন। তিনি চিকিৎসক হিসেবে দীর্ঘকাল জনসেবা করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কেরানীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কুয়েট পুলিশ ফাঁড়ির উদ্বোধন

ঢাকার বাইরে বাংলাদেশে প্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ে NAT টেস্ট সাইট স্থাপন

সাংবাদিক তানজিরের ভাইয়ের মৃত্যুতে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির শোক

সাংবাদিক তানজিরের ভাইয়ের মৃত্যুতে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক

সুবিধা বঞ্চিত শ্রমিক পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।