সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সিক্স প্যাক বানাতে গিয়ে চোট, উঠে দাঁড়াতেই পারছেন না শুভ | চ্যানেল খুলনা

সিক্স প্যাক বানাতে গিয়ে চোট, উঠে দাঁড়াতেই পারছেন না শুভ

ঢাকাই সিনেমার প্রথম নায়ক হিসেবে বডি ট্রান্সফর্মেশন করে সিক্স প্যাক বানিয়েছেন আরিফিন শুভ। বহুল প্রতীক্ষিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার জন্যই তিনি এই কসরত করেছিলেন। যা দেশজুড়ে তুমুল আলোচিত হয়েছিল। দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা ও বাহবা পেয়েছিলেন এ নায়ক। তবে সুঠাম দেহের বডি বানাতে গিয়ে পায়ে চোট পান শুভ।
মারাত্মক সেই ইনজুরির কারণে ওই সময় মাস খানেক ভুগেছিলেন তিনি। শুটিং তো দূরের কথা, কোনো কাজই করতে পারেননি। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এবং ফিরে আসেন লাইট-ক্যামেরার সামনে।

সম্প্রতি আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে শুভর পায়ের সমস্যাটি। যার কারণে উঠে দাঁড়াতেও পারছেন না। শুভ জানান, ঈদের দু’দিন আগে থেকে তিনি দাঁড়াতে পারছেন না ঠিকমতো। একরকম বিছানায় শুয়েই তার দিন কাটছে।
শনিবার (২৪ জুলাই) রাজধানীর স্কয়ার হাসপাতালে এমআরআই করিয়েছেন শুভ। এটার ফল জানা যাবে আগামী ২৮ জুলাই। তার চিকিৎসা করছেন ব্রিগেডিয়ার জাহাঙ্গীর। এছাড়া তত্ত্বাবধানে আছেন ইনজুরি বিশেষজ্ঞ দেবাশীষ চৌধুরী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন সহশিল্পীরা

নিউ ইয়র্কের রাতে পুরস্কার হাতে রাফী-তমা-মাহি-মিথিলার উদযাপন

অফ-শোল্ডার টপসে নতুন লুকে নজর কাড়লেন সাদিয়া আয়মান

‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’, ওমরাহ শেষে কেয়া পায়েল

হৃদ্‌রোগে মারা গেলেন কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর

কেমোথেরাপির মাঝেও প্রকৃতির সান্নিধ্যে তানিয়া বৃষ্টি, ফিরছে প্রশান্তি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।