সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সোমবার প্রথম বৈঠকে বসবে ইসি | চ্যানেল খুলনা

সোমবার প্রথম বৈঠকে বসবে ইসি

করণীয় ঠিক করতে সোমবার (২৮ ফেব্রুয়ারি) প্রথম বৈঠকে বসবে নবগঠিত নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ গ্রহণ শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ সময় শপথ নেওয়া নতুন চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, আমি আশাবাদী সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে পারব। সব কমিশনারদের সঙ্গে আলোচনা করে আগামীকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হবে। দায়িত্ব সঠিকভাবে পালন করার ক্ষেত্রে সবার সহযোগিতা ও দোয়া চান তিনি।

প্রতিটি নির্বাচনই একটি চ্যালেঞ্জ উল্লেখ করে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, সব রাজনৈতিক দলের অংশিদারিত্বপূর্ণ নির্বাচন করাই আমাদের মূল উদ্দেশ্য। শুধু ইসি চাইলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব না। সবার সহযোগিতা লাগবে। সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা থাকবে আমাদের।

এর আগে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথ পাঠ করান। বিকেল ৪টা ৪০ মিনিটে প্রথমে সিইসিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি। এরপর বাকি চার কমিশনারকেও শপথবাক্য পাঠ করান তিনি। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি শিশুর প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে: তারেক রহমান

বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান হচ্ছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ৯২ শতাংশ পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে: ব্রিটিশ হাইকমিশনার

দুই বিমানকর্মীর জুতায় ৮০ স্বর্ণবার, শাহজালালে জব্দ ১৬ কোটি টাকার সোনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।