সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
স্কুল-কলেজ খুলে দিতে সরকারকে আইনি নোটিশ | চ্যানেল খুলনা

স্কুল-কলেজ খুলে দিতে সরকারকে আইনি নোটিশ

আগামী ১৬ জানুয়ারি থেকে সারা দেশে সকল স্কুল, কলেজ খুলে দিতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। শিক্ষা সচিব ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর সোমবার এ নোটিশ পাঠানো হয়েছে।

গাজীপুরের ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম সরকারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে সরকারি সিদ্ধান্তে গতবছর ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় নোটিশ দিয়ে বন্ধের মেয়াদ বাড়িয়েছে সরকার। এ পর্যন্ত ১১ বার বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। দীর্ঘ দিন স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব পড়ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা এ সময়ে বাহিরে ঘুরাঘুরি করছে, টিভি দেখে ও মোবাইল ফোন ব্যবহার করে সময় ব্যয় করছে। মোবাইল ফোন ব্যবহার করে খারাপ অভ্যাস হয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে দেওয়া প্রয়োজন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

ফেল থেকে পাস ৪ হাজার ৫৮৫, নতুন করে জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।