সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
স্পেনে ভয়াবহ দাবানল, ১৯ হাজার একর ভস্মীভূত | চ্যানেল খুলনা

স্পেনে ভয়াবহ দাবানল, ১৯ হাজার একর ভস্মীভূত

ভয়াবহ দাবানলে পুড়েই চলেছে স্পেনের দক্ষিণাঞ্চল। এরইমধ্যে আড়াই হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। দাবানলে নতুন করে পুড়ে গেছে ১৯ হাজার একরের বেশি বনাঞ্চল।

ভয়াবহ দাবানলে জ্বলছে স্পেনের দক্ষিণাঞ্চলীয় মালাগা প্রদেশের সিয়েরা বারমেজার পাহাড়ি এলাকা। এরইমধ্যে ওই অঞ্চলটি থেকে আড়াই হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাকিদের সব ধরনের সাবধানতা মেনে চলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে দমকল বাহিনীর কয়েকটি দল।

দাবানল নিয়ন্ত্রণে দিনরাত কাজ করে যাচ্ছেন প্রায় এক হাজার দমকলকর্মী। বিমান থেকে ছেটানো হচ্ছে পানি। এরপরেও নেভানো যাচ্ছে না আগুন। কর্তৃপক্ষ বলছে, তীব্র বাতাস ও দাবদাহের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। তবে কয়েকটি জায়গায় আগুনের ভয়াবহতা কমে আসায় ঘরে ফিরতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

পুতিনকে অভ্যর্থনায় প্রতিনিধি, ট্রাম্পকে স্বাগত জানাতে নিজেই গেলেন শি

‘তিনি এখন আমার বন্ধু’, সাবেক প্রেমিকাকে নিয়ে রাহুলের স্মৃতিচারণা

পূজার আগে প্রসাদ খাওয়ায় মেয়েকে মেরে ফেললেন মা

মালয়েশিয়ায় অভিযানে খাটের নিচে লুকিয়েও রক্ষা নেই, আটক ৩৪

ইরানে ফের হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, আপত্তি আইজেনকোটের

কপ-৩১ সম্মেলনকে ‘চরম ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।