সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
স্বতন্ত্র প্রার্থীর মটর সাইকেল শোডাউনে বাঁধা প্রদানের অভিযোগ | চ্যানেল খুলনা

স্বতন্ত্র প্রার্থীর মটর সাইকেল শোডাউনে বাঁধা প্রদানের অভিযোগ

পাইকগাছায় নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর মটর সাইকেল শোডাউনে বাঁধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে দু’পক্ষের কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

জানাগেছে, খুলনা-৬ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিঃ জিএম মাহবুবুল আলম এর কর্মী সমর্থকদের একটি মটর সাইকেল শোডাউন কয়রা থেকে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পাইকগাছা উপজেলা সদরে পৌছায়। এরপর শোডাউনটি কপিলমুনি অভিমুখে রওনা দিলে জিরোপয়েন্ট, শান্তির মোড় ও সরল বাজারে নৌকা প্রতীকের কতিপয় কর্মী সমর্থকরা শোডাউনটি বাঁধা দেয়।

এ সময় দু’পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এমন খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, ওসি ওবাইদুর রহমান ও ওসি তদন্ত তুষার দাশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা জেলা জামায়াতের রুকন সম্মেলন

কোস্টগার্ডের সঙ্গে বনদস্যু দুলাভাই বাহিনীর গোলাগুলি‌তে নিহত ১, দস্যু প্রধান আটক

খুলনা মেডিকেল থেকে ‘শয়তানের নিশ্বাস পার্টির’ ৩ সদস্য গ্রেপ্তার

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

খুলনায় বৃদ্ধার লাশ উদ্ধার, গলায় আঘাতের চিহ্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।