সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে খুবি উপাচার্যের গভীর শোক | চ্যানেল খুলনা

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে খুবি উপাচার্যের গভীর শোক

বর্ষীয়ান সাংবাদিক, কলামিস্ট ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আবদুল গাফফার চৌধুরী তাঁর লেখায় মুক্তিযুদ্ধের গৌরবময় চেতনা সমুন্নত রেখেছেন। বাঙালির ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ করেছেন। তাঁর লেখা একুশে ফেব্রুয়ারির কালজয়ী সেই গান (আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি) বাঙালি জাতিকে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে অসীম সাহস ও প্রেরণা যুগিয়েছিল। এই গানের মাধ্যমে তিনি এ দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন নিখাঁদ দেশপ্রেমিক বুদ্ধিজীবীকে হারালো।’ বিবৃতিতে উপাচার্য মরহুমের শোকসন্তপ্ত পরিবার সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস শোক প্রকাশ করেছেন।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

খুলনা মহানগর বিএনপি’র সভাপতির ভাইয়ের মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক

খালেদা জিয়া স্মরণে মানিক মিয়ায় নাগরিক শোকসভা

আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান শাওনের পিতার মৃত্যুতে ইসলামী আন্দোলন নগর কমিটির শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এমইউজে খুলনা ও বিএফইউজের শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।