সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
স্মার্ট খুলনা বিনির্মাণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

স্মার্ট খুলনা বিনির্মাণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্মার্ট খুলনা বিনির্মাণ শীর্ষক মতবিনিময় সভা আজ (রবিবার) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

অতিথিরা বলেন, ডিজিটাল বাংলাদেশ নির্মাণ নিয়ে এক সময় ছিলো জল্পনা-কল্পনা তা এখন বাস্তবতা। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে দেশের ৬৪টি জেলা থেকে সরকারের পক্ষ থেকে নতুন আইডিয়া নেয়া হচ্ছে। বর্তমান সরকারের প্রচেষ্টায়ই স্মার্ট বাংলাদেশ সম্ভব হবে। তাঁরা আরও বলেন, স্মার্ট বাংলাদেশের তিনটি নীতি (পেপারলেস, ক্যাশলেস ও প্রেজেন্সলেস) ও চারটির স্তম্ভের (স্মার্ট সিটিজেন, সোসাইটি, ইকোনমি ও গভর্নমেন্ট) এর ওপরভিত্তি করে জেলা সংক্রান্ত ভিশন তৈরি করা যেতে পারে। সকল জেলার বিশেষ বৈশিষ্ট যেমন ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি,ফসল, শিল্প কারখানা, পোশাক পরিচ্ছদ ইত্যাদিকে কেন্দ্র করে ২০৪১ সালের মধ্যে স্মার্ট জেলায় রূপান্তরের জন্য ভবিষ্যৎমূখী পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে।

মতবিনিময় সভায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবিরসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কেসিসি’র কর্মসূচি

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।