সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
হংকংকে ১৯৪ রানের লক্ষ্য দিল পাকিস্তান | চ্যানেল খুলনা

হংকংকে ১৯৪ রানের লক্ষ্য দিল পাকিস্তান

এশিয়া কাপ টি-টোয়েন্টি আসরে বাঁচা-মরার ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৯৩ রান সংগ্রহ করেছে পাকিস্তান। জয়ের জন্য হংকংকে করতে হবে ১৯৪ রান। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেন মোহাম্মদ রিজওয়ান।
হংকংয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই ধাক্কা খেয়েছিল পাকিস্তান। এশিয়া কাপে টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থতার পরিচয় দেন অধিনায়ক বাবর আজম। হংকং স্পিনার এহসান খানকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন বাবর (৮ বলে ৯)। দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। এরপর রানের গতি কম থাকলেও দ্বিতীয় উইকেটে দলকে অনেকটা এগিয়ে নেন ফাখর জামান আর মোহাম্মদ রিজওয়ান। পাওয়ার প্লের ৬ ওভারে পাকিস্তান তোলে ১ উইকেটে ৪০ রান।
উইকেটে সেট হয়ে ঝড় তুলেন রিজওয়ান ও ফাখর। ৮১ বলে তারা যোগ করেন ১১৬ রান। অবশেষে ১৭তম ওভারে তাদের জুটিটি ভাঙেন হংকংয়ের অফস্পিনার এহসান খান। ৪১ বলে ৩ চার আর ২ ছক্কায় ৫৩ করে সাজঘরের পথ ধরেন ফাখর।
তবে রিজওয়ান ইনিংসের শেষ পর্যন্ত খেলে গেছেন। ৫৭ বলে ৬ চার আর ১ ছক্কায় ৭৮ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক এই ব্যাটার।
শেষ ওভারে হংকং পেসার আইজাজ খানের ওপর তাণ্ডব চালান খুশদিল শাহ। প্রথম দুই বলে এক রানও নিতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। শেষ ৪ বলে তিনি হাঁকান ৪টি ছক্কা।
মাঝে একটি ওয়াইডে বাইসহ ৫ রান হওয়ায় শেষ ওভার থেকে মোট ২৯ রান তুলে নেয় পাকিস্তান। ১৫ বলে ৫ ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন খুশদিল।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

ইরান যুদ্ধে বাতিল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা

পাকিস্তানকে হারিয়েই ইফতার করতে গেল বাংলাদেশ

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

‘আমরা এখানে বলির পাঁঠা হতে আসিনি’, চীনকে চমকে দিয়ে বাংলাদেশ কোচ

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের টেস্ট সিরিজ, সূচি চূড়ান্ত

সরকারের কাছ থেকে বেতন পাবেন হামজা-শমিতরা!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।