সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি কমেছে: স্বাস্থ্যমন্ত্রী | চ্যানেল খুলনা

হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি কমেছে: স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃ ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন কমছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,গত ২৪ ঘণ্টায় (১২ আগস্ট সকাল ৮টা থেকে ১৩ আগস্ট সকাল ৮ টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গুতে মোট ভর্তিকৃত রোগী সংখ্যা ১২০০ জন,যা একদিন আগের ২৪ ঘন্টায় ছিল ২০৯৩ জন। বর্তমানে সারাদেশের হাসপাতালে মোট ভর্তিকৃত রোগী সংখ্যা ৭৫৪৭ জন,যা আগেরদিন ছিল ৮০০৬ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৪০ জন।

মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা, কুয়েত মৈত্রী হাসপাতাল ও সিএমএইচ হাসপাতাল পরিদর্শন শেষে ডেঙ্গু রোগীদের চিকিৎসার সার্বিক অবস্থার সরেজমিন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

দেশের হাসপাতালগুলোতে রোগীসংখ্যা কমে যাওয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন,সারাদেশে ২৪ ঘণ্টায় যেভাবে হাসপাতালে ডেঙ্গু রোগীদের ভর্তি সংখ্যা কমে যাচ্ছে তার বড় কৃতিত্ব হচ্ছে দেশের সাধারণ মানুষের ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি পাওয়া। পাশাপাশি স্বাস্থ্যখাতে কর্মরত ডাক্তার,নার্সসহ সবাই পরিবারের সঙ্গে ঈদের আনন্দের কথা বাদ দিয়ে যেভাবে রোগীদের সেবা করছেন তার জন্য স্বাস্থ্য খাতের সকলেই প্রশংসনীয় কাজ করেছেন।”

প্রসঙ্গত আজ স্বাস্থ্যমন্ত্রী সকাল সাড়ে দশটায় প্রথমে কুর্মিটোলা হাসপাতালে পরিদর্শনে যান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদকে সঙ্গে নিয়ে ডেঙ্গু সেলে থাকা বিভিন্ন রোগীর সঙ্গে কথা বলেন,চিকিৎসার খোঁজখবর নেন ও রোগীদের সাহস দেন।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

র‍্যাব আগের মতো থাকছে না, বদলে যাচ্ছে নাম ও আইন : তথ্য উপদেষ্টা

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহায় চাঁদাবাজি ঠেকাতে হটলাইন চালু করছে সরকার

মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।