সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
হেফাজত নেতা শরিফউল্লাহ কারাগারে | চ্যানেল খুলনা

হেফাজত নেতা শরিফউল্লাহ কারাগারে

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের  পুলিশ রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা এ আদেশ দেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা  রমনা থানার পুলিশ শরিফউল্লাহ’র একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় তার পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে আটক রাখার আদেশ দেন।

এর আগে গত ১৪ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে একদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

রাজধানীর যাত্রাবাড়ী থানার মীর হাজিরবাগ এলাকা থেকে গত ১৩ এপ্রিল রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, শরিফউল্লাাহকে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের (২০১৩ সালের ৬ মে) একটি মামলায়  গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলায় তিনি এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে  পলিশের কাজে বাঁধা, রাষ্ট্রদোহিতা, এবং নাকশার কয়েকটা মামলা রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জামায়াতের

সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: নাহিদ ইসলাম

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।