সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
হেলিকপ্টারভর্তি অর্থ নিয়ে পালিয়েছেন আশরাফ গনি: রাশিয়া | চ্যানেল খুলনা

হেলিকপ্টারভর্তি অর্থ নিয়ে পালিয়েছেন আশরাফ গনি: রাশিয়া

সদ্য ক্ষমতাচ্যুত আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশত্যাগের সময় হেলিকপ্টার ভর্তি করে নগদ অর্থ নিয়ে গেছেন বলে খবর প্রকাশ করেছে রুশ বার্তা সংস্থা আরআইএ।

সোমবার (১৬ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলে রাশিয়া দূতাবাসের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা আরআইএ জানায়, হেলিকপ্টারে জায়গা না হওয়ায় কিছু নগদ অর্থ ফেলে যেতে বাধ্য হয়েছেন সাবেক আফগান এই প্রেসিডেন্ট।

কাবুলে রুশ দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশচেঙ্কোর বরাত দিয়ে আরআইএ বলেছে, চারটি গাড়ি ভরা অর্থ ছিল। তারা অর্থের আরেকটি অংশ হেলিকপ্টারে ঢোকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু হেলিকপ্টারে জায়গা না হওয়ায় কয়েকটি ব্যাগ রানওয়েতে ফেলে যান।

বার্তা সংস্থা রয়টার্সকেও এই বক্তব্য দিয়েছেন ইশচেঙ্কো। তথ্যের উৎস হিসেবে প্রত্যক্ষদর্শীদের কথা বলেছেন তিনি।

রোববার সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী তালেবান কাবুলে প্রবেশ করলে দেশ ছেড়ে পালিয়ে যান আশরাফ গনি। তিনি উজবেকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়েন বলে খবর বেরোলেও বাস্তবে কোথায় গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ইরান দুষ্ট, অসুস্থ ও নোংরা, ওদের সঙ্গে সমঝোতা শেষ: ট্রাম্প

ইতালির প্রধানমন্ত্রীকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত পোস্ট, নতুন করে উত্তেজনা

প্রেমিকার বাসায় নিয়ে স্ত্রীকে গুলি করে হত্যার পর দুজনেরই পলায়ন

যেকারণে খামেনির জানাজায় অংশ নেয়নি ১৩টি দেশ

খামেনির শেষ শ্রদ্ধায় মানুষের ঢল, কাঁদাচ্ছে পাশেই রাখা ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।