সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮ অক্টোবর হবে বিএনপি জামায়াতের অন্তিম যাত্রা; সাদ্দাম হোসেন | চ্যানেল খুলনা

২৮ অক্টোবর হবে বিএনপি জামায়াতের অন্তিম যাত্রা; সাদ্দাম হোসেন

২৮ অক্টোবর বিএনপি জামায়াতের মহাযাত্রা নয় তাদের অন্তিম যাত্রা, মহাপ্রস্থান হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। একইসাথে বিএনপি জামায়াতের চুড়ান্ত পরাজয় নিশ্চিত করেই গণতন্ত্র ও সংবিধানের প্রতি ছাত্রলীগ দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী হল মাঠে রংপুর মহানগর ছাত্রলীগের কর্মী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ছাত্রলীগ সভাপতি বলেন, বিএনপি জামায়াত ঘোষনা দিয়েছে তারা ২৮ অক্টোবর মহাযাত্রা শুরু করতে যাচ্ছে। ছাত্রলীগের পক্ষ থেকে আমরা ঘোষনা করতে চাই, সন্ত্রাস, দুর্নীতিবাজ এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি জামায়াত আবার যদি এই যাত্রার নামে কোন অরাজকতা সৃষ্টি করতে চায় তাহলে মহাযাত্রা নয় তাদের অন্তিম যাত্রা তাদের মহাপ্রস্থান নিশ্চিত করবে বাংলাদেশ ছাত্রলীগ।

তিনি বলেন, ২৮ অক্টোবর বাংলাদেশর গণতন্ত্র নিয়ে যারা নতুন করে ছিনিবিনি খেলতে চায়, যাদের কাছে গণভবনের চেয়ে হওয়া ভবন গুরুত্বপূর্ণ, যাদের কাছে বাংলার মানুষের ভোটের চেয়ে লাশ গুরুত্বপূর্ণ, যাদের কাছে ব্যালটের চেয়ে গ্রেনেড গুরুত্বপূর্ণ, যাদের কাছে বাংলাদেশের মানুষের সংবিধানের চেয়ে বিদেশীদের প্রেসক্রিপশন গুরুত্বপূর্ণ, যারা আমাদের লাখো শহীদের রক্তের সাথে বেইমানি করেছে সেই অপশক্তি স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তির যেন আমরা চূড়ান্ত পরাজয় নিশ্চিত করতে পারি।

তিনি আরো বলেন, ২৮ অক্টোবর বাংলার ছাত্রসমাজকে সেটি নিশ্চিত করতে হবে। শুধুমাত্র ঢাকা শহরে নয় দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, জেলা, মহানগরে দেশরত্ন শেখ হাসিনার কর্মীরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা রাজপথ দখলে রাখবে। রাজপথের ছাত্রলীগ রাজপথে থাকবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

বগুড়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

পেট্রোলবাহী লরিতে আগুন, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ফিলিং স্টেশন

হামের উপসর্গ নিয়ে রামেকে আরও তিন শিশুর মৃত্যু, ভর্তি ২৫

মুন্সীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

১৫০ টাকায় পেট্রোল বিক্রি করে ৫০০০ টাকা জরিমানা দিলেন মুদি দোকানি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।