সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
৪র্থ ধাপের ইউপি নির্বাচন: ৭২ শতাংশই স্বতন্ত্র প্রার্থী | চ্যানেল খুলনা

৪র্থ ধাপের ইউপি নির্বাচন: ৭২ শতাংশই স্বতন্ত্র প্রার্থী

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৭২ শতাংশ স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। একক প্রার্থী রয়েছেন ১৩ জন। এদের মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী। বাকিরা আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুক্রবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। মাঠ পর্যায় থেকে পাঠানো তথ্য সমন্বয় করে এ সংক্রান্ত প্রতিবেদন তৈরি করেছেন ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান।

এতে উল্লেখ করা হয়েছে- চতুর্থ ধাপে ১৬টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। মোট চার হাজার ৯১৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী তিন হাজার ৫৪৬ জন, যা মোট মনোনয়নপত্র দাখিলকারীর ৭২ শতাংশ।
দলগুলো প্রার্থী দিয়েছে এক হাজার ৩৭২ জন। এদের মধ্যে আওয়ামী লীগ ৮০৯ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩২৭ জন, জাতীয় পার্টি ১৩২ জন ও জাকের পার্টির ৫০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়া সংরক্ষিত মহিলা আসনে নয় হাজার ৮৫০ জন এবং সাধারণ সদস্য পদে ৩১ হাজার ৮০৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
তফসিল অনুযায়ী, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে দেশের ৫৯ জেলার ১১৯টি উপজেলার ৮৪৩টি ইউপিতে ভোট হবে। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন ড. খলিলুর রহমান

বেনজীর দুবাইয়ে আছেন, ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২৪ ঘণ্টার বেশি আটকে রেখে গ্রেপ্তার না দেখালে ‘গুম’: চিফ প্রসিকিউটর

ষড়যন্ত্রকারী আপনাদের ভেতরেও আছে, আমাদের ভেতরেও আছে: আইজিপি

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।