সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৭৫ এর পরাজিত শত্রুরা ফের ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র করছে’হারুনুর রশিদ | চ্যানেল খুলনা

৭৫ এর পরাজিত শত্রুরা ফের ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র করছে’হারুনুর রশিদ

মহান স্বাধীনতার পরাজিত শত্রুরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনককে স্বপরিবারে হত্যা করে এ দেশ থেকে বঙ্গবন্ধু এবং আওয়ামীলীগকে চীরতরে মুছে ফেলার অপচেষ্টা করেছিল। কিন্তু পরবর্তীকালে জাতীর জনকের কন্যা শেখ হাসিনা ভয়কে জয় করে আওয়ামী লীগ এবং বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে পৃথিবীর বুকে এ দেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে। চলমান এই উন্নয়নের ধারা থামিয়ে দিতে সেই পরাজিত শত্রুরা ফের ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র রুখে দিতে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসীর রায় কার্যকর করতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগ দাকোপ উপজেলা শাখা কতৃক আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশিদ এ কথা বলেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকাল ৪টায় স্থানীয় চালনা আরশাদ আলী এতিমখানা চত্বরে দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়ের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা আ“লীগের সহসভাপতি ও জাতীয় সংসদের হুইপ পানন বিশ্বাস, আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য এ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, জেলা সহসভাপতি এ্যাড. নিমাই রায়, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, জেলা আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নব কুমার চক্রবর্তী, জেলা সমাজ কল্যাণ সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল, জেলা সদস্য সাবেক এমপি ননী গোপাল মন্ডল, জেলা সদস্য নান্টু রায়, বুলু রায় গাঙ্গুলী, শিউলী সরোয়ার, মোঃ জামিল খান।

বক্ত্যিতা করেন উপজেলা আওয়ামীলীগনেতা সরোজিত কুমার রায়, রনজিত মন্ডল, শেখ আবদুল কাদের, প ানন মন্ডল, এবিএম রুহুলামিন, মিহির মন্ডল, সনত কুমার বিশ্বাস, শফিকুল ইসলাম আক্কেল, দুলাল রায়, জেলার সাবেক যুবনেতা জাকির হোসেন, জলিল তালুকদার, ছাত্রনেতা ইমরান হোসেন, যুবনেতা গৌরপদ বাছাড়, সুদেব রায়, মাসুম আলী ফকির, স্বপন সরকার, অপারাজিতা মন্ডল অপু, সরোজিত রায় কুঞ্জু, তপন রায়, অধ্যাপক সুপদ রায়, শেখ সাব্বির আহমেদ, পরিমাল কান্তি রপ্তান, মীর্জা সাইফুল ইসলাম টুটুল, জুলফিক্কার গাজী জুলু, নিত্যুরঞ্জন কবিরাজ, ক্ষিতিশ রায়, অরবিন্দু রায়, মৃনাল মল্লিক, জ্যোতি শংকর রায়, জিল্লুর রহমান ডলার, অলিউর রহমান সানি, রেজাউল ইসলাম, দ্বীন মন্ডল, তানভীর রহমান আকাশ, কাজী নাজিব, চিশতী নাজমুল, সুশংকর বাছাড় চিকন, আজগর হোসেন ছাব্বির, গোলাম হোসেন শেখ, বিজয় লক্ষি সাহা, গোবিন্দ বিশ্বাস, জি এম রেজা, শেখ মেহেদী হাসান বুলবুল, অমারেশ ঢালী, মুরারী মোহন রায়, উত্তম রায়, মাসুম শেখ, সঞ্জিব রায়, রতন মন্ডল, সৌম্য বিশ্বাস, ফয়সাল শরীফ, লিটন সরদার, রাহুল রায় প্রমুখ। এর আগে জোহর নামাজ বাদ চালনা আরশাদ আলী এতিমখানা মসজিদে ১৫ আগস্ট নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতির স্ত্রীর ইন্তেকালে শোক প্রকাশ

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।